Malda: ফের মালদায় শ্যুটআউট, মদের দাম নিয়ে বিবাদের জেরে চলল গুলি, মৃত ১, আহত ব্যক্তি ভর্তি হাসপাতালে
ফের মালদায় চলল গুলি। বিগত কয়েক সপ্তাহ ধরে মালদায় একাধিক শ্যুটআউটের খবর সামনে আসছিল। এবার মদের ঠেকে হল গুলি বিনিময়।
ফের মালদায় (Malda) চলল গুলি। বিগত কয়েক সপ্তাহ ধরে মালদায় একাধিক শ্যুটআউটের খবর সামনে আসছিল। এবার মদের ঠেকে হল গুলি বিনিময়। জানা যাচ্ছে, কয়েকজন দুষ্কৃতির সঙ্গে মদের দাম নিয়ে বচসার জেরে দোকানদারের ওপর হামলা চালানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণব নগরের রাধানাথটোলার বীরনগর এলাকায়। এই ঘটনায় ঠেকের মালিক নিরঞ্জন দাসের কাঁধে ও তাঁর সহকারী প্রদীপ কর্মকারের বুকে গুলি লাগে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রদীপকে পুলিশ মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় নিরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় প্রধান অভিযুক্ত নিমাই ঘোষ ও বাপি ঘোষ দুজনে আপাতত পলাতক। তাঁদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Bengal Pro T20 League 2025 Live Streaming: হারবার ডায়মন্ডস বনাম সোবিস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ লাইভ স্ট্রিমিং
Bengal Pro T20 League 2025 Live Streaming: শ্রাচি রাঢ় টাইগার্স বনাম সোবাস্কো স্ম্যাশার্স মালদা, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ লাইভ স্ট্রিমিং
'বেঙ্গল টাইগারের' মাটিতে এসে পাকিস্তানের দিকে হুঙ্কার ছাড়লেন মোদী
Dilip Ghosh: বাংলায় নতুন মন্দির তৈরি হচ্ছে, কিন্তু পুরোনো মন্দিরের নিরাপত্তা কই? মালদায় সাম্প্রদায়িক অশান্তি নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
Advertisement
Advertisement
Advertisement