Vaccine Price: ভ্যাকসিনের দাম ১০০ টাকা কমালো সেরাম, নতুন দাম ৩০০ টাকা; টুইট আদর পুনাওয়ালার

(Photo Credits: Adar Poonawalla's Twitter)

রাজ্য সরকারগুলির জন্য কোভিশিল্ড ভ্যাকসিনের দাম ১০০ কমালো সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India)। ৩০০ টাকা দাম নেবে তারা। আগে রাজ্য সরকারগুলির জন্য কোভিশিল্ড ভ্যাকসিনের দাম ৪০০ টাকা ঠিক করেছিল সংস্থাটি। আজ এই খবর জানিয়ে টুইট করেছেন সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা। তিনি লেখেন, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জনহিতকর কাজের ইঙ্গিত হিসাবে, আমি রাজ্যগুলির জন্য ভ্যাকসিনের ডোজ প্রতি মূল্য ৪০০ থেকে ৩০০ টাকায় কমিয়ে দিয়েছি। এই সিদ্ধান্ত কার্যকরভাবেই রাজ্যগুলির হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করবে। এই সিদ্ধান্তে রাজ্যগুলি আরও বেশি টিকা দিতে সক্ষম এবং অসংখ্য জীবন বাঁচাতে সক্ষম হবে।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement