Telangana Road Accident: যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত অনেকে, ঘটনাস্থলে পুলিশ প্রশাসন

রাতের অন্ধকারে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ তেলেঙ্গানার মুলুঙ্গু এলাকায়। বুধবার রাতে থাডওয়া ও পাসরার মাঝে জালাগালাঞ্চা এলাকায় ঘটনাটি ঘটে।

Road Accident (Photo Credit: X)

রাতের অন্ধকারে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ তেলেঙ্গানার মুলুঙ্গু (Mulugu) এলাকায়। বুধবার রাতে থাডওয়া ও পাসরার মাঝে জালাগালাঞ্চা এলাকায় ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, একটি মালবাহী লরির সঙ্গে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় সরকারী আরটিসি বাসে ছিলেন চালক সহ কমপক্ষে ২৯ জন। লরির চালক সহ মোট ৩০ জন আহত হয়েছেন। এরমধ্যে দুই গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে স্থানীয় মানুষ এসে প্রথমে উদ্ধারকাজ শুরু করে। পরে পুলিশ এসে উদ্ধারকাজে হাত লাগায়। ইতিমধ্যে জখমদের স্থানীয় সরকারি  হাসপাতালের ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement