Rath Yatra 2025: ওড়িশায় শুরু বহু প্রতীক্ষিত জগন্নাথ রথযাত্রা , দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Draupadi Murmu (Photo: X)

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ভারতের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।একটি এক্স হ্যাণ্ডেলের পোস্টে তিনি লিখেছেন, পবিত্র রথযাত্রা উপলক্ষে, ভারত ও বিদেশে বসবাসকারী ভগবান জগন্নাথের ভক্তদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। রথে ভগবান বলভদ্র, ভগবান শ্রী জগন্নাথ, দেবী সুভদ্রা এবং চক্ররাজ সুদর্শনকে প্রত্যক্ষ করে লক্ষ লক্ষ ভক্ত ঐশ্বরিক আনন্দ অনুভব করেন। দেবতাদের মানবিক ঐশ্বরিক খেলাই রথযাত্রার বিশেষত্ব। এই শুভ উপলক্ষে, ভগবানের কাছে আমার প্রার্থনা যে বিশ্বজুড়ে শান্তি, বন্ধুত্ব এবং সম্প্রীতি বিরাজ করুক।

দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement