Rajasthan: কনকনে ঠাণ্ডায় জবুথুবু অবস্থা, রাজস্থানে মিলল বরফের দেখা

দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়েও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজস্থানে ঠাণ্ডা ও কুয়াশার কারণে ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে।

Mount Abu, Rajasthan (Photo Credits: ANI)

ক্রমশ স্বাভাবিকের থেকে কমছে তাপমাত্রা। প্রবল শীতে কাঁপছে দেশবাসী। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস। দিল্লির (Delhi) পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়েও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজস্থানে (Rajasthan) ঠাণ্ডা ও কুয়াশার কারণে ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে। এরই মাঝে রাজস্থানে দেখা মিলল বরফ। মাউন্ট আবু (Mount Abu), গুজরাট সীমান্তের কাছে রাজস্থানের একটি হিল স্টেশন, যেখানে সোমবার সকালে গাড়ির মাথা থেকে বরফের পাতলা চাদর সরাতে দেখা গেল স্থানীয়দের।

আরও পড়ুনঃ হাড় কাঁপুনি ঠাণ্ডাতেই মকর সংক্রান্তির সকালে গঙ্গাস্নান পুণ্যার্থীদের, দেখুন গঙ্গাসাগরের ভিডিয়ো

দেখুন...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement