Rahul Gandhi: প্রতি ৮ জন ভোটারের মধ্যে ১ জন ভুয়ো! অভিযোগ রাহুল গান্ধীর

রাহুল গান্ধী দাবি করেছেন যে হরিয়ানার ভোটার তালিকায় ভুয়ো ছবি সহ ১.২৪ লক্ষ ভোটার রয়েছে।

Rahul Gandhi. (File Photo)

নয়াদিল্লি: কংগ্রেস নেতা এবং লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) আজ দিল্লির এআইসিসি হেডকোয়ার্টার্সে একটি প্রেস কনফারেন্সে হরিয়ানা (Haryana) বিধানসভা নির্বাচন ২০২৪-এর ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ তুলেছেন। রাহুলের দাবি অনুসারে, হরিয়ানায় মোট ভোটার সংখ্যা প্রায় ২ কোটির মধ্যে ২৫ লক্ষ (২৫,০০,০০০) ভোটার ভুয়ো।

রাহুল গান্ধী বলেছেন, ‘আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে যে (হরিয়ানায়) ২৫ লক্ষ ভোটার ভুয়ো, হয় তাঁদের অস্তিত্ব নেই অথবা তারা নকল অথবা কাউকে ভোট দেওয়ার জন্য তৈরি, হরিয়ানায় প্রতি ৮ জন ভোটারের মধ্যে ১ জন ভুয়ো, যা ১২.৫%...।’ আরও পড়ুন: QS World University Ranking 2026: ২০২৬ সালের QS ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির শীর্ষে IIT দিল্লি; শুভেচ্ছা জানিয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

হরিয়ানায় ২৫ লক্ষ ভোটার ভুয়ো!

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement