New PMO Address: ৭৮ বছর পর বদলে যাচ্ছে প্রধানমন্ত্রী দফতরের ঠিকানা
শুধু প্রধানমন্ত্রী দফতরই নয় সেই সঙ্গেই ঠিকানা বদল হতে চলেছে স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রকেরও।
নয়াদিল্লিঃ স্বাধীনতার ৭৮ বছর পর ঠিকানা বদল হতে চলেছে প্রধানমন্ত্রী (Prime MInister) দফতরের(PMO)। স্বাধীনতা লাভের পর থেকে দিল্লির (Delhi) সাউথ ব্লকে ছিল প্রধানমন্ত্রী দফতর। এবার সেই সাউথ ব্লক ছেড়ে এগজিকিউটিভ এনক্লেভে চলে যাচ্ছে প্রধানমন্ত্রী দফতর। সব ঠিক থাকলে আগামী মাসেই স্থান পরিবর্তন হবে এই দফতরের। সূত্রের খবর,প্রধান্মন্ত্রীর সরকারি বাসভবনের কাছেই অবস্থিত এই নতুন অফিস। এছাড়া সাউথ ব্লক থেকে নতুন দফতরের দূরত্ব কয়েকশো মিটার। জানা গিয়েছে, শুধু প্রধানমন্ত্রী দফতরই নয় সেই সঙ্গেই ঠিকানা বদল হতে চলেছে স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রকেরও। ইতিমধ্যেই নর্থ ব্লক এবং সাউথ ব্লক থেকে এই দফতরগুলি সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
৭৮ বছর পর বদলে যাচ্ছে প্রধানমন্ত্রী দফতরের ঠিকানা
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement