Mumbai Boat Capsize: মুম্বইয়ে ফেরি দুর্ঘটনায় দুঃখপ্রকাশ মোদীর, হতাহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বুধবার বিকেলে মুম্বইতে ঘটা ফেরি দুর্ঘটনায় ইতিমধ্যের প্রতিক্রিয়া দিয়েছেন দেশের রাষ্ট্রপতি, একাধিক মন্ত্রী, সাংসদরা।

Narendra Modi (Photo Credits: ANI)

বুধবার বিকেলে মুম্বইতে (Mumbai) ঘটা ফেরি দুর্ঘটনায় ইতিমধ্যের প্রতিক্রিয়া দিয়েছেন দেশের রাষ্ট্রপতি, একাধিক মন্ত্রী, সাংসদরা। এমনকী রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আহতরা যে হাসপাতালগুলিতে ভর্তি, সেইসব হাসপাতালে গিয়ে তাঁদের খোঁজখবর নিয়েছেন তিনি, পাশাপাশি ক্ষতিপূরণেরও  ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার এই নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর দফতর থেকে ঘোষণা করা হয় যে মৃতদের পরিবারের উদ্দেশ্যে ২ লক্ষ টাকা ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার করে টাকাও দেবে প্রধানমন্ত্রীর দফতর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement