Chandrayaan-3: পৃথিবীর বায়ুমণ্ডলে অনিয়ন্ত্রিত ভাবে প্রবেশ করল চন্দ্রযান-৩-এর অংশ
উৎক্ষেপণের ১২৪ দিনের মথাতেই পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসেছে চন্দ্রযান ৩-এর একটি অংশ।
মুম্বই: চন্দ্রযান-৩ মহাকাশযান উৎক্ষেপণযানের একটি অংশ নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীতে প্রবেশ করেছে। উৎক্ষেপণের ১২৪ দিনের মাথাই পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসেছে। ইসরোর তরফে জানানো হয়েছে, এই যন্ত্রাংশটি LVM-3 M4 লঞ্চ ভেহিকেলের অংশ। বুধবার দুপুর ২টো ৪২ মিনিট নাগাদ এই যন্ত্রাংশটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করেছে। মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র ধারণা, পৃথিবীতে ফিরে আসা অংশটি প্রশান্ত মহাসাগরের উত্তরে আছড়ে পড়তে পারে। ইসরো এই তথ্য এক্স হ্যান্ডলে জানিয়েছে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, গত ১৪ জুলাই যখন চন্দ্রযান-৩ মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়, সেটির উৎক্ষেপক যান ছিল LVM3 M4, সেটি নির্দিষ্ট কক্ষপথে চন্দ্রযান-৩ মহাকাশযানটিকে নামিয়েও দেয়। কিন্তু ১২৪ দিনের মাথাই সেই উৎক্ষেপন যানের একটি অংশ বুধবার পৃথিবীর বায়ুমণ্ডলে অনিয়ন্ত্রিত ভাবে প্রবেশ করেছে।
দেখুন