Haryana: পার্কে বসে থাকা দম্পতিকে গুলি করে হত্যা, দেখুন ভাইরাল ভিডিও

দুর্বৃত্তরা দম্পতিকে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়।

Couple Shot Dead (Photo Credit: X)

নয়াদিল্লি: হানসিতে এক দম্পতিকে গুলি করে হত্যা করা হয়েছে। দম্পতি সকালে হানসির লালা হুকুম চাঁদ জৈন পার্কে বসে ছিলেন, সে সময় দুই বাইক আরোহী তাঁদের উপর গুলি চালায়। দুর্বৃত্তরা তাঁদের দুজনকে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম তেজবীর এবং মহিলার নাম মীনা। মাত্র দুই মাস আগে তাঁদের বিয়ে হয়।

সূত্রে খবর, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ডিএসপি ধীরজ কুমার। ডিএসপি ঘটনার বিস্তারিত তদন্ত করেন। পার্কে স্বামী-স্ত্রীর মৃতদেহ থেকে সাতটি গুলির খোল উদ্ধার করা হয়েছে। দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement