Supriya Sule Saree Catches Fire: NCP সাংসদ সুপ্রিয়া সুলের শাড়িতে লাগল আগুন, দেখুন

রবিবার পুনের একটি অনুষ্ঠানের উদ্বোধনে পৌঁছান এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে (NCP MP Supriya Sule)। অনুষ্ঠান চলাকালীন আচমকা আগুন ধরে যায় সাংসদের শাড়িতে। ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তিতে মালা পরাচ্ছিলেন এনসিপি সভাপতি শরদ পাওয়ারের (Sharad Pawar) কন্যা সুপ্রিয়া সুলে। শিবাজি মূর্তির সামনে রাখা ছিল এক প্রদীপদানি। বেখেয়ালে সেই প্রদীপদানি থেকে আগুন ধরে যায় সাংসদের শাড়িতে। তবে কোনরকম জখম হননি এনসিপি নেত্রী। আগুন ধরার সঙ্গে সঙ্গে সেই আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

সুপ্রিয়া সুলের শাড়িতে আগুন, দেখুনঃ 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement