Air Mauritius Flight: এয়ার মরিশাস ফ্লাইটে দুর্ভোগ, ৫ ঘণ্টা ধরে বিমানে আটকে যাত্রীরা
যাত্রিক গোলযোগের কারণে উড়ানে সমস্যা দেখা দেয়। বিমানের মধ্যে ৫ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকেন যাত্রীরা। তাঁদের নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
এয়ার মরিশাস বিমানে (Air Mauritius Flight) যাত্রী দুর্ভোগ। মুম্বই থেকে মরিশাসগামী (Mumbai to Mauritius Flight) MK749 বিমানের মধ্যে ৫ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে যাত্রীরা। বিমানটির উড়ানের সময়সূচি ছিল, শনিবার ভোর ৪টে। যাত্রীরা ৩:৪৫ এর মধ্যেই বিমানের আসন গ্রহণ করেন। কিন্তু যাত্রিক গোলযোগের কারণে উড়ানে সমস্যা দেখা দেয়। বিমানের মধ্যে ৫ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকেন যাত্রীরা। তাঁদের নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে বদ্ধ বিমানের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে এসি কাজ না করায় কয়েকজন শিশু সহ এক ৭৮ বছরের বৃদ্ধের শ্বাসকষ্ট শুরু হয়। শেষমেশ বিমানটির উড়ান বাতিল করা হয়েছে বলে খবর।
দেখুন টুইট...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Raveena Tandon: ভয়াবহ বিমান দুর্ঘটনার পরেই এয়ার ইন্ডিয়ায় যাত্রা রবিনা টন্ডনের, কী অভিজ্ঞতা নায়িকার?
Advertisement
Advertisement
Advertisement