Mumbai Rains Updates: রাজধানীতে হলুদ সতর্কতা জারি, বিমান যাত্রীদের সতর্কবার্তা এয়ার ইন্ডিয়ার

ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট রাজধানীতে আজ হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে।

Air India Flight (Photo Credit: X)

মুম্বাই: বৃষ্টিতে বানভাসি মুম্বই (Mumbai), উপচে পড়ছে জল। রাস্তাগুলি ড্রেনে পরিণত হয়েছে। স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হচ্ছে। ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) আজ অর্থাৎ ২৫ জুলাই মহারাষ্ট্রে লাল সতর্কতা জারি করেছে। রাজধানীতে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। পাশাপাশি আজ থানে, পালঘর, পুনে, কোলহাপুর, সাতারা, রায়গড়, রত্নাগিরিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

মুম্বইয়ে বৃষ্টির কারণে এয়ার ইন্ডিয়া সতর্কবার্তা দিয়েছে। এয়ার ইন্ডিয়া এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘ভারী বৃষ্টির কারণে মুম্বইয়ে আসা-যাওয়ার বিমানগুলোতে প্রভাব পড়তে পারে। যাত্রীদের তাড়াতাড়ি বিমান বন্দরে পৌঁছে যাওয়ার জন্য বলা হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য বিমানগুলো উড়তে দেরিও হতে পারে।’

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement