Chandannagar Jagaddhatri Puja: শাড়ি পরে জগদ্ধাত্রীকে বরণ করলেন পুরুষরা, দেখুন ভিডিও
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় দশমীর দিন মহিলারা নন, বরং পুরুষরাই শাড়ি, শাঁখা-সিঁদুর পরে দেবীকে বরণ করেন।
কলকাতা: জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja) মানেই সবার আগে উঠে আসে চন্দননগরের জগদ্ধাত্রী (Chandannagar) পুজোর কথা। এখানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। অভূতপূর্ব আলোকসজ্জায় সেজে ওঠে গোটা এলাকা। ২০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই পুজো শুরু করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের অনুচর দাতারাম সুর। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিশেষত্ব দশমীর দিন দেবীর বরণে। এখানে দশমীর দিন মহিলারা নন, বরং পুরুষরাই শাড়ি, শাঁখা-সিঁদুর পরে দেবীকে বরণ করেন। এই প্রথা দেখতে ভিড় জমান বহু মানুষ। কারণ হিসেবে বলা হয়, আগেকার দিনে মহিলারা বাড়ির বাইরে বেরোতেন না। তাই পুরুষরাই মহিলা সেজে দেবীকে বরণ করতেন, সেই থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী পূজাতে এই প্রথা চলে আসছে। আজও একই ভাবে পুরুষরা শাড়ি পরে জগদ্ধাত্রীকে বরণ করলেন। দেখুন ভিডিও-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Puja Banerjee: আর্থিক প্রতারণার শিকার অভিনেত্রী পূজা এবং স্বামী কুণাল, ঘনিষ্ঠ বন্ধুকে বিশ্বাস করে সর্বস্বান্ত তারকা দম্পতি
Tulsi Health Benefits : তুলসী পাতা চিবিয়ে খান। উপকার জানলে অবাক হবেন
Indian Films to be Screened at Cannes 2025: 'অরণ্যের দিন রাত্রি' থেকে 'হোমবাউন্ড', ৭৮'তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ভারতের ৫টি ছবি, দেখুন
Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় বাড়িতে কীভাবে পূজা করবেন? তিথি এবং পূজার সেরা সময় জেনে নিন এক ক্লিকে
Advertisement
Advertisement