Jalandhar: জলন্ধরে ইউটিউবারের উপর হামলায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
ইউটিউবারের বাড়িতে গ্রেনেড হামলার ঘটনায় প্রধান অভিযুক্তে গ্রেফতার করেছে পুলিশ।
নয়াদিল্লি: জলন্ধরের রায়পুর রসুলপুরে বসবাসকারী এক ইউটিউবারের (YouTuber) বাড়িতে গ্রেনেড হামলার ঘটনায় প্রধান অভিযুক্তে গ্রেফতার করেছে পুলিশ। পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদব (Punjab DGP Gaurav Yadav) বলেন, ‘জলন্ধর গ্রামীণ পুলিশ ইউটিউবারের উপর হামলার প্রধান অভিযুক্ত হার্দিক কাম্বোজকে গ্রেফতার করেছে। গতকাল হরিয়ানার যমুনানগর থেকে গ্রেফতার হওয়া অভিযুক্ত মাকসুদান থানা এলাকায় উদ্ধার অভিযানের সময় পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার জন্য পুলিশ দল প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, অভিযুক্তের পায়ে আঘাত লাগে। তাঁর চিকিৎসার জন্য জলন্ধরের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। একটি পিস্তল এবং ছয়টি তাজা রাউন্ড উদ্ধার করা হয়েছে।’
একটি পিস্তল এবং ছয়টি তাজা রাউন্ড উদ্ধার
Advertisement
সম্পর্কিত খবর
Badrinath Dham Temple: সেজে উঠেছে বদ্রীনাথ মন্দির, ৪ মে সকালে খুলে যাবে বদ্রীনাথের দরজা
Former DGP Om Prakash Murder: 'গলার কাছের শিরা কেটে কীভাবে খুন করা যায়?' পুলিশ কর্তা স্বামীকে হত্যার আগে গুগলকে প্রশ্ন স্ত্রীর
DGP Om Prakash Murdered: ওম প্রকাশের চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে, হাত-পা বেধে, কাঁচের বোতল ঢুকিয়ে পুলিশ কর্তাকে খুন স্ত্রীর, রিপোর্ট
DGP Om Prakash Murdered: নিজের বাড়িতেই খুন প্রাক্তন ডিজিপি, সন্দেহের তীর পরিবারের দিকে
Advertisement
Advertisement
Advertisement