Maharashtra Assembly Elections 2024: নাগপুরে নির্বাচনী প্রচারে কঙ্গনা, তারকা সাংসদকে দেখতে রাস্তায় মানুষের ঢল

অন্যদিকে তারকা সাংসদকে দেখতে রাস্তায় পাশে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। এদিন সকলকে দেখে হাত নাড়েন কঙ্গনা।

নাগপুরে নির্বাচনী প্রচারে কঙ্গনা (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ হাতে আর দু'দিন মাত্র। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন(Maharashtra Assembly Elections 2024)। এই মুহূর্তে মহারাষ্ট্র(Maharashtra) জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এরই মাঝে মহারাষ্ট্রের নাগপুরে প্রচারে গেলেন বলিউড (Bollywood) অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াত(Kangana Ranaut)। রবিবার দিনভোর নাগপুর মধ্য এবং নাগপুর দক্ষিণের বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করেন কঙ্গনা। নাগপুরের রাস্তায় কঙ্গনার রোড শোয়ে পা মেলান লক্ষ লক্ষ কর্মী সমর্থকেরা। অন্যদিকে তারকা সাংসদকে দেখতে রাস্তায় পাশে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। এদিন সকলকে দেখে হাত নাড়েন কঙ্গনা। রোড শো শেষে বিজেপির নির্বাচনী মঞ্চ থেকে বক্তব্য রাখেন তিনি।

নাগপুরে নির্বাচনী প্রচারে কঙ্গনা, তারকা সাংসদকে দেখতে রাস্তায় মানুষের ঢল

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement