Bay of Bengal: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের মধ্যে অন্ধ্র প্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Bay Of Bengal (Photo Credit:X/PTI)

নয়াদিল্লি: বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে ভারী নিন্মচাপ। যে কারণে ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের মধ্যে অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) কিছু অংশে ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

আবহাওয়া দফতর (India Meteorological Department) আরও জানিয়েছে, যে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় হওয়ার সম্বভাবনাও রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এটি অন্ধ্র প্রদেশ উপকূল বরাবর উত্তর দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে।

 বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভারী নিন্মচাপ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement