Lok Sabha Elections Results 2024: ওয়েনাড় থেকে জয় রাহুলের, ৩ লক্ষেরও বেশি ব্যবধানে সিপিএমকে ধরাশায়ী

Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

কেরলের ওয়েনাড় (Wayanad) থেকে বিপুল ব্যাবধানে জয়ী হলেন রাহুল গান্ধী। ৬ লক্ষ ৪৭ হাজার ৪৪৫ ভোটে শেষ করলেন কংগ্রেস সাংসদ। দ্বিতীয় স্থানে সিপিএমের অ্যানি রাজা। তাঁর প্রাপ্ত ভোট ২ লক্ষ ৮৩ হাজার ২৩। তৃতীয়তে রয়েছে বিজেপির কে সুরেন্দ্রন, পেয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ৪৫ ভোট। মঙ্গলবার ভোট গণনার শুরু থেকেই নিজের কেন্দ্রে এগিয়ে ছিলেন রাহুল। ২০১৯ সালের মতই চব্বিশেও দুই কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন রাহুল। একটি কেরলের ওয়েনাড় এবং অপরটি উত্তরপ্রদেশের রায়বরেলি। ওয়েনাড়ের পাশাপাশি রায়বরেলি থেকেও বিপুল ভোটে জয় পেয়েছেন কংগ্রেস নেতা।

ওয়েনাড়ে রাহুলের জয়... 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement