Lok Sabha Elections 2024: তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক মোদীই, নমোর জয়ের কামনায় হাতে পদ্মের মেহেন্দি মুসলিম মহিলাদের
তৃতীয়বারও দিল্লির মসনদে নরেন্দ্র মোদীকেই চাইছেন উত্তরপ্রদেশের মুসলিম মহিলারা। নমোর জয়ের কামনা করে মেহেন্দি দিয়ে তাঁরা হাতে আঁকলেন পদ্ম। লিখছেন, '৪০০ পার'।
লোকসভা ভোটে (Lok Sabha Elections ২০২৪) ৪০০ আসন পার করার লক্ষ্যমাত্রা আগেই বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। তৃতীয়বারও দিল্লির মসনদে নরেন্দ্র মোদীকেই (Narendra Modi) চাইছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুসলিম মহিলারা। নমোর জয়ের কামনা করে মেহেন্দি দিয়ে তাঁরা হাতে আঁকলেন পদ্ম। লিখছেন, '৪০০ পার'। প্রয়াগরাজের সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে এক মুসলিম মহিলাকে বলতে শোনা গেল, 'মেহেন্দি মহিলাদের অলঙ্কার। কাউকে ভালোবাসলে তার নামে পরা হয় মেহেন্দি। আমাদের পূর্ণ সমর্থন রয়েছে মোদীজির প্রতি। আমরা চাই তৃতীয়বার তিনি ক্ষমতায় আসুক'।
আরও পড়ুনঃ বলিউডে সফলতা পেয়েছেন তাই রাজনীতিতেও সাফল্য মিলবে, মনোনয়ন জমা দিয়েই জয় নিয়ে আশাবাদী কঙ্গনা
দেখুন...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)