Kolkata Shocker: মহিলাকে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ, রাজারহাটে ধৃত ৪

একটি পার্টিতে এক মহিলাকে মাদক খাইয়ে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হল চারজন। ঘটনাটি ঘটেছে কলকাতার পূর্বপ্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের আইটি হাব বলে পরিচিত রাজারহাটে।

প্রতীকী ছবি

কলকাতা: একটি পার্টিতে (Party) এক মহিলাকে মাদক (Drugged) খাইয়ে শ্লীলতাহানি (sexually assaulting) করার অভিযোগে গ্রেফতার (arrested) হল চারজন। ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) পূর্বপ্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের আইটি হাব (IT hub) বলে পরিচিত রাজারহাটে (Rajarhat)।

রাজারহাট পুলিশ স্টেশনে ওই মহিলা এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তাতে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর রাতে তিনি এক বন্ধুর সঙ্গে রাজারহাটের একটি রিসোর্টে একটা পার্টি উপলক্ষে গেছিলেন। ছিলেন রাত ১০টা পর্যন্ত। সেসময় মাদক খাইয়ে চারজন ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করে।

রাজারহাট পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা অভিযোগ জানানোর পরেই ওই রাতে তল্লাশি চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়। এখনও বিস্তারিত তদন্ত চলছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement