Kerala: রোগী নিয়ে হাসপাতাল যাওয়ার পথে দ্রুত গতির অ্যাম্বুলেন্সের সঙ্গে গাড়ির ধাক্কা, মৃত্যু হল ৩ জনের

দ্রুত গতির অ্যাম্বুলেন্সের সঙ্গে গাড়ির সংঘর্ষে পি শিবকুমার (৫৪) এবং তাঁর দুই ছেলে শরৎ (২৩) এবং সৌরভের (১৫) মৃত্যু হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

অ্যাম্বুলেন্সের (Ambulance) সঙ্গে গাড়ির সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের। মঙ্গলবার কেরলের (Kerala) কাসারগোডের মঞ্জেশ্বরমের কাছে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। পুলিশ সূত্রে খবর, এদিন বেলা ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। কল্লুরের এক মন্দির থেকে এদিন গাড়ি করে ফিরছেন বাবা এবং তাঁর দুই ছেলে। অন্যদিকে রোগী নিয়ে হাসপাতালের পথে ছিল অ্যাম্বুলেন্সটি। দ্রুত গতির অ্যাম্বুলেন্সের সঙ্গে গাড়ির সংঘর্ষে পি শিবকুমার (৫৪) এবং তাঁর দুই ছেলে শরৎ (২৩) এবং সৌরভের (১৫) মৃত্যু হয়েছে।

দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিয়ো... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement