Kerala: সৌদির জেলে যুবকের ফাঁসির সাজা মুকুবে ৩৪ কোটির চাঁদা সংগ্রহ কেরলবাসীর, ঘরের ছেলে ফিরবে ঘরে

Kerala crowdfunding (Photo Credits: X)

সুদূর সৌদি আরবে (Saudi Arabia) নিজেদের রাজ্যের এক যুবকের ফাঁসির সাজা রুখতে একজোট হল কেরলবাসী। শুরু করলেন অর্থ সংগ্রহ করা। ২০০৬ সালে এক সৌদি যুবককে হত্যার অভিযোগে উপসাগরীয় দেশটিতে ১৮ বছর কারাগারে কাটিয়েছেন আব্দুল রহিম নামের ওই যুবক। তাঁর ফাঁসির সাজা মুকুব করতে প্রয়োজন ১৫ মিলিয়ন সৌদি রিয়ালসের। ভারতীয় অঙ্কে সেই টাকার পরিমাণ ৩৪ কোটি। কোঝিকোড়ের (Kozhikode) বাসিন্দা আব্দুল রহিমকে বাঁচাতে একত্রিত হয়েছে কেরলবাসী। মাত্র ৪ দিনের মধ্যে ওই ৩৪ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে তাঁরা। সৌদি আদালতের তরফে অর্থ জমা দেওয়ার জন্যে ১৮ এপ্রিল, ২০২৪-এর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তার আগেই তহবিলের কোষাগারে জমা পড়েছে বিপুল অঙ্কের টাকা।

রইল ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement