Kerala: অসাবধানতার বশে দুর্ঘটনা, দাদুর গাড়ির চাকার তলায় পিষে মৃত্যু হল খুদে নাতির

গাড়ি থেকে নেমে নাতিকে কোলে নিয়ে হাসপাতালে ছোটেন তিনি। কিন্তু লাভ হল না। মৃত্যু হয়েছে খুদের।

Grandfather Accidentally Drives Car Over grandson (Photo Credits: X)

দাদুর গাড়ির চাকার তলায় পিষে মৃত্যু হল খুদে নাতির। বাড়ির গ্যারেজে নিজের বাইসাইকেল নিয়ে খেলা করছিল একরত্তি ছেলে। সেই সময়ে গাড়ি নিয়ে গ্যারেজে প্রবেশ করেন দাদু। অসাবধানতার বশে খুদে নাতির উপর গাড়ির চাকা তুলে দেন দাদু। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নেমে নাতিকে কোলে নিয়ে হাসপাতালে ছোটেন তিনি। কিন্তু লাভ হল না। মৃত্যু হয়েছে খুদের। দুর্ঘটনার দৃশ্য বাড়ির গ্যারেজে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে।

দেখুন সিসিটিভি ফুটেজ...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement