Kerala: দূরদর্শনে লাইভ সম্প্রচারের মাঝে কৃষি বিশেষজ্ঞের আচমকা মৃত্যু

শুক্রবার ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দূরদর্শনের কৃষি দর্শন অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে। চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু প্রাণে বাঁচানো যায়নি।

Dr Ani S Das (Photo Credits: X)

দূরদর্শনে (Doordarshan) লাইভ অনুষ্ঠান সম্প্রচারের সময়ে আচমকা মৃত্যু হল এক কৃষি বিশেষজ্ঞের (Agriculture Expert)। কৃষি বিষয়ক লাইন অনুষ্ঠানে আলোচনার সময়ে হঠাৎই নিজের আসন থেকে পড়ে যান ডাঃ অনি এস দাস (Dr Ani S Das) নামের ওই কৃষি বিশেষজ্ঞ। চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু প্রাণে বাঁচানো যায়নি। শুক্রবার ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দূরদর্শনের কৃষি দর্শন অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে। চ্যানেল সূত্র খবর, কেরল কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের অধিকর্তা ছিলেন ডাঃ অনি এস দাস (৫৯)। তিনি মাঝেমধ্যেই দূরদর্শনে লাইন অনুষ্ঠানে অংশ নিতেন। নিজের অভিজ্ঞতা, দূরদর্শিতা, মতামত ভাগ করে নিতেন দর্শকদের সঙ্গে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement