MotoGP Bharat 2023 Event: ভারতে আয়োজিত মোটোজিপি চ্যাম্পিয়নশিপ নিয়ে উচ্ছ্বসিত জন, বাইক রেসিং ঘিরে স্বপ্নের কথা জানালেন অভিনেতা

২২ সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে শুরু হয়েছে এই বাইক রেসিং। আজ ২৪ সেপ্টেম্বর চ্যাম্পিয়নশিপের শেষ দিন।

John Abraham on MotoGP Bharat 2023 Event (Photo Credits: ANI)

প্রথমবারের মতো ভারতে আয়োজিত হয়েছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বাইক রেসিং চ্যাম্পিয়নশিপ মোটোজিপি (MotoGP Bharat 2023 Event)। ২২ সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে শুরু হয়েছে এই বাইক রেসিং। আজ ২৪ সেপ্টেম্বর চ্যাম্পিয়নশিপের শেষ দিন। বলিউড অভিনেতা জন আব্রাহাম (John Abraham) ভারতে এই চ্যাম্পিয়নশিপের আয়োজনের জন্যে মোটোজিপিকে (MotoGP) ধন্যবাদ জানালেন। এই উদ্যোগের জন্যে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) ধন্যবাদ দেন। জনের কথায়, 'এখানে ভারতের সমস্ত রাইডারদের দেখে খুব উত্তেজিত। আমার স্বপ্ন আমিও একদিন একটি বাইক রেসিং একাডেমি শুরু করব। এবং মোটোজিপিতে ভারতীয় তারকাদে দেখতে চাই'।

আরও পড়ুনঃ বলিউডের গল্প আছাড় খেল বাস্তবের মাটিতে, প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন খোদ স্বামী

শুনুন...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement