Jharkhand Train Accident: ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনায় মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য
রেল মন্ত্রক মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ৫ লক্ষ টাকা, অল্প আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।
নয়াদিল্লি: ঝাড়খণ্ডের চরধরপুরে মঙ্গলবার ভোরবেলা হাওড়া-মুম্বাই যাত্রীবাহী ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা হাওড়া-মুম্বাই মেলের সঙ্গে সংঘর্ষ হয়। রেল মন্ত্রক মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ৫ লক্ষ টাকা, অল্প আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে প্রশ্ন তোলেন, ‘প্রায় প্রতি সপ্তাহে একই দুঃস্বপ্ন, রেলপথে মৃত্যু এবং আহতের এই অবিরাম মিছিল আমরা কতদিন সহ্য করব?’
দেখুন
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement