Jeep Accident in Kerala: ওয়ানাডে জিপ উলটে খাদে পড়ে নিহত ৯, সাহায্যের আশ্বাস সাংসদ রাহুলের
অতিরিক্ত যাত্রী থাকায় খাদে গড়িয়ে পড়ে জিপটি। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী
কেরলে যাত্রী বোঝাই জিপ উলটে পড়ল খাদে। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৯ জনের। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কেরলে ওয়ানাডের (Wayanad) থালাপুঝা এলাকায়। জানা যাচ্ছে, চা বাগানের শ্রমিক নিয়ে যাত্রা করছিল জিপটি। কিন্তু অতিরিক্ত যাত্রী থাকায় খাদে গড়িয়ে পড়ে জিপটি। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। নিজের এক্স হ্যান্ডেল থেকে শোকাহত রাহুল লিখেছেন, 'ওয়েনাডের জিপ দুর্ঘটনায় মৃত চা বাগানের শ্রমিকদের জন্যে আমি গভিরভাবে দুঃখিত। জেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছি। দুর্ঘটনায় শিকার হওয়া সকলের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতার কামনা করি'।
শোক প্রকাশ করে রাহুলের টুইট...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Advertisement
Advertisement
Advertisement