Bhargavastra: প্রতিরক্ষা ক্ষেত্রে মাইলফলক, ভারতের নিজস্ব 'ভার্গবস্ত্র' পরীক্ষা সফলভাবে সম্পন্ন

ভারতের একটি নতুন ও কম খরচে তৈরি 'ভার্গবস্ত্র' কাউন্টার সোয়ার্ম ড্রোন সিস্টেমের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

Bhargavastra counter swarm drone system test (Photo Credit: X)

নয়াদিল্লি: শত্রু পক্ষের হামলায় ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে এলেও আর চিন্তা নেই, চোখের নিমেষে নষ্ট করে দেবে 'ভার্গবস্ত্র'। ভারতের নিজস্ব 'ভার্গবস্ত্র' (Bhargavastra) কাউন্টার সোয়ার্ম ড্রোন সিস্টেমের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। 'ভার্গবস্ত্র' কাউন্টার সোয়ার্ম ড্রোন সিস্টেম (Bhargavastra Counter Swarm Drone System) হল ভারতের সোলার ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস লিমিটেড (SDAL) দ্বারা তৈরি একটি স্বদেশী প্রতিরক্ষা প্রযুক্তি। এটি একটি লো-কস্ট, হার্ড-কিল কাউন্টার ড্রোন সিস্টেম, যা ড্রোন সোয়ার্ম (একাধিক ড্রোনের সমন্বিত আক্রমণ) মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে। সিস্টেমটি মাইক্রো রকেট ব্যবহার করে শত্রু পক্ষের ড্রোনকে ধ্বংস করতে পারবে।

আরও পড়ুন: 'Modi Ji Hain To Sab Possible Hai': 'মোদীজি হ্যায় তো সব পসিবল হ্যায়', বাংলার বিএসএফ জওয়ান পাকিস্তানের হাত মুক্তি পাওয়ার পর বললেন পূর্ণমের স্ত্রী, দেখুন ভিডিয়ো

ওড়িশার গোপালপুরে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতিতে এর মাইক্রো রকেটের তিনটি সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে, এটি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ভারতের নিজস্ব 'ভার্গবস্ত্র' পরীক্ষা সফলভাবে সম্পন্ন

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement