Pawandeep Rajan Accident:ভোর রাতে গাড়ি দুর্ঘটনা, হাসপাতালে সঙ্কট জনক ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী

সঙ্গীত কেরিয়ারই নয় পবনদীপের ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা শোনায় যায়। সম্প্রতি অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

পবনদীপ রাজপ্ন (ছবিঃX)

নয়াদিল্লিঃ সোমবার সকালে দুর্ঘটনার (Accident) কবলে 'ইন্ডিয়ান আইডল (Indian Idol)' খ্যাত শিল্পী পবনদীপ রাজন (Pawandeep Rajan)। গুজরাটের আমেদাবাদের (Ahmedabad) কাছে দুর্ঘটনার কবলে পড়ে ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ীর গাড়ি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পবন। চিকিৎসা চলছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভাইরাল সেই ছবি। যা দেখে উদ্বিগ্ন অনুরাগীরা। জানা গিয়েছে, এদিন গাড়ি চালিয়ে আমেদাবাদ যাচ্ছিলেন তিনি। পথে এই ঘটনা ঘটে। উল্লেখ্য, ‘ইন্ডিয়ান আইডল ১২’ এর মঞ্চে হাতেখড়ি। তারপর আর পিছনে ফিরে তাকেতে হয়নি তাঁকে। ওই সিজনে বিজেতার ট্রফি ওঠে পবনদ্বীপের হাতে। শুধু সঙ্গীত কেরিয়ারই নয় পবনদীপের ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা শোনা যায়। সম্প্রতি অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সে সব গুঞ্জন উড়িয়ে অরুণিতাকে 'ভাল বন্ধু'-র তকমা দেন পবন।

ভোর রাতে গাড়ি দুর্ঘটনা, হাসপাতালে সঙ্কট জনক ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement