Kerala: কান্নুরে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক আদিবাসী দম্পতির, মৃতদেহ ঘিরে প্রতিবাদ এলাকাবাসীর

রবিবার কেরলের কান্নুরে বুনো হাতির দাপটে মৃত্যু হল দম্পতির। জানা যাচ্ছে, এদিন বিকেলের দিকে আরালামের কারিক্কানমুক্কুতে খামারে কাজু চাষ করে ফিরছিলেন ওই আদিবাসী দম্পতি।

Elephant (Photo Credit: ANI/X)

রবিবার কেরলের (Kerala) কান্নুরে বুনো হাতির দাপটে মৃত্যু হল দম্পতির। জানা যাচ্ছে, এদিন বিকেলের দিকে আরালামের কারিক্কানমুক্কুতে খামারে কাজু চাষ করে ফিরছিলেন ওই আদিবাসী দম্পতি। তখনই বুনো হাতির দল ওই জায়গা দিয়ে যাচ্ছিল। সেই সময়ই একটি হাতি তাঁদের ওপর হামলা করে। দামাল হাতির শুড়ে তুলে আছাড় মেরে গুরুতর আহত করেন তাঁদের। ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দা বন দফতরে খবর দেয়। ঘটনাস্থলে বনকর্মীরা এসে তাঁদের উদ্ধার করে। তারপর স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠানোর চেষ্টা করেন। কিন্তু ক্ষতিপূরণের দাবিতে দম্পতির পরিবার ও গ্রামবাসীরে দেহ ঘিরে প্রতিবাদ করেন।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement