Chhattisgarh: কেন্দ্রীয় বাহিনীর মাওবাদী অভিযানে খতম ৩ নকশাল নেতা, উদ্ধার একাধিক অস্ত্র

শুক্রবারের পর শনিবার। ফের ছত্তিশগড়ে সফল হল কেন্দ্রীয় বাহিনী এনকাউন্টার অভিযান। খতম হয়েছে ৩ নকশাল নেতা।

Maoist, Representational Image (Photo Credit: ANI)

শুক্রবারের পর শনিবার। ফের ছত্তিশগড়ে সফল হল কেন্দ্রীয় বাহিনী এনকাউন্টার অভিযান। খতম হয়েছে ৩ নকশাল নেতা। জানা যাচ্ছে, এদিন বীজাপুর (Bijapur) জেলায় জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন সিআরপিএফ জওয়ানর। সেই সময় বিপদ বুঝে তাঁদেও ওপর গুলি চালায় মাওবাদীরা। পাল্টা হামলা চালায় জওয়ানরাও। প্রায় কয়েকঘন্টার ধরে চলে গুলি বিনিময়। আর তাতেই নিকেশ হয় তিন নকশাল। এদের মধ্যে একজন ছিল কুখ্যাত নেতা। যার মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। নিহতদের থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র ও গোলাবারুদ। সেগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি নকশালদের দেহও উদ্ধার করেছেন সিআরপিএফ জওয়ানরা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement