Post-Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের রায়ে তিনি অখুশি, জানিয়ে দিলেন তৃণমূলের সৌগত রায়
খুন, ধর্ষণ, মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে তদন্ত করবে সিবিআই (CBI)। ৬ সপ্তাহের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। হাইকোর্টের নজরদারিতে হবে এই তদন্ত। এছাড়া ঘর-বাড়ি ভাঙচুর, আগুন লাগানো, মারধর করা, ঘরছাড়া করার মতো ঘটনায় সিট গঠন করার নির্দেশ দিয়েছে আদালত।
পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যদিও এই রায়ে তিনি খুশি নন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। তিনি বলেন, "এই রায়ে আমি অসন্তুষ্ট। আইনশৃঙ্খলার বিষয় সম্পূর্ণরূপে রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে। তাতে যদি সিবিআই আসে তা রাজ্যের অধিকারের লঙ্ঘন। আমি নিশ্চিত যে রাজ্য সরকার পরিস্থিতির বিচার করবে এবং প্রয়োজনে উচ্চ আদালতে যাবে।"
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement