Nagpur: নাগপুরে হিট অ্যান্ড রান, গুরুতর জখম ৩ জন, দেখুন

ফের একটি হিট অ্যান্ড রানের ঘটনা সামনে এসেছে নাগপুর শহরে।

Road Accident (Photo Credit: X)

নাগপুর: শহরগুলোতে হিট অ্যান্ড রান (Hit-And-Run)  মামলা বেড়ে চলেছে। ফের একটি হিট অ্যান্ড রানের ঘটনা সামনে এসেছে নাগপুর শহরে। সূত্রে খবর, ভিএনআইটি-এর কাছে পার্কিং লটে রাখা বাইকটিকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে। এতে বাইকে বসে থাকা স্বামী, স্ত্রী ও শিশু আহত হয়েছে।তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গাড়িতে ৫ জন ছিলেন। সংঘর্ষের পর গাড়ির চালক গাড়ি নিয়ে পালানোর পরিকল্পনা করলেও কিছুদূর যাওয়ার পর গাড়িটি থামিয়ে রেখে অভিযুক্তরা গাড়িটি রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement