Manipur: মেইতেইদের তফসিলি উপজাতি হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ খারিজ করল হাইকোর্ট
মেইতেইদের তফসিলি উপজাতি হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ খারিজ করল হাইকোর্ট।
নয়াদিল্লি: মেইতেই (Meitei) সম্প্রদায়কে তফসিলি উপজাতি (Scheduled Tribes) হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল মণিপুর হাইকোর্ট (Manipur HC), সেই নির্দেশ আজ আদালতই খারিজ করে দিল। গত বছরের মার্চ মাসে হাইকোর্টের একটি সিদ্ধান্তের পরে এই সিদ্ধান্ত আসে, গত ২৭ মার্চ মেইতেই সম্প্রদায়কে তপশিলি উপজাতির সংরক্ষণ তালিকায় আনার কথা বিবেচনা করার নির্দেশ দিয়েছিল মণিপুর হাইকোর্ট। ওই নির্দেশের পর থেকে রাজ্যে ছড়িয়ে পড়ে অশান্তি। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে দাখিল হয় রিভিউ পিটিশন। তারই শুনানিতে আগের নির্দেশ খারিজ করে দিল হাইকোর্ট। এখনও পর্যন্ত রাজ্যে গোষ্ঠী হিংসায় ২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছে। আরও পড়ুন: HC on Hindu Husband- Wife and property: গৃহকর্মী স্ত্রীর নামে হিন্দু স্বামীর দ্বারা কেনা সম্পত্তি পারিবারিক সম্পত্তি, জানাল এলাহাবাদ হাইকোর্ট
দেখুন