Hemant Soren: পাঁচ মাস পর জামিনে মুক্ত হেমন্ত সোরেন, জেল থেকে বেরনোর সময়ে পাশে পেলেন বিধায়ক স্ত্রী কল্পনাকে
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বামী হেমন্ত জেলে থাকাকালীনই গিরিডির গান্ডেয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন কল্পনা।
দীর্ঘ পাঁচ মাস পর জামিনে মুক্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। গত ৩১ জানুয়ারি জমি কেলেঙ্কারি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। শুক্রবার ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্টে হেমন্তের জামিনের আবেদন গ্রহণ হয়। বিকেলে রাঁচির বিরসা মুন্ডা জেল থেকে বেরিয়ে এলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান। পাশে ছিলেন বিধায়ক স্ত্রী কল্পনা সোরেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বামী হেমন্ত জেলে থাকাকালীনই গিরিডির গান্ডেয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন কল্পনা। জেল থেকে হেমন্তকে বের হতে দেখেই জেলের বাইরে উপস্থিত ভক্ত এবং কর্মী সমর্থকদের 'জিন্দাবাদ' স্লোগানএর ঢল নামে। সকলের উদ্দেশ্যে হাত নেড়ে করজোড়ে নমস্কার জানালেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান।
জেল থেকে বের হলেন হেমন্ত দেখুন...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Get rid from hand skin ageing: হাতের ত্বক বুড়িয়ে যাচ্ছে? মেনে চলুন এই নিয়মগুলি। হাতের ত্বক হবে টানটান
Birsa Munda Punyatithi 2025: বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে রাহুল গান্ধীর শ্রদ্ধাঞ্জলি
Elephant Enters Convenience Store: জাতীয় উদ্যান থেকে বেরিয়ে শপিং মলে ঢুকে পড়ল মস্ত হাতি, যা কাণ্ড ঘটল তারপর... দেখুন
Howrah-Puri Vande Bharat Express: ডাক্তারের দেখা নেই, হাওড়া-পুরী বন্দে ভারতে হার্ট অ্যাটাকে মৃত্যু কলকাতার যাত্রীর
Advertisement
Advertisement
Advertisement