Helicopter Crash in Maharashtra: শিবসেনা নেত্রীকে আনতে যাওয়ার পথে আছড়ে পড়ল হেলিকপ্টার, জোর বাঁচা বাঁচলেন চালক, রইল ভিডিয়ো
বিমানটি মাটিতে পড়ার সময়ে চালক ঝাঁপ দিয়ে নিজের প্রাণরক্ষা করেন।
Helicopter Crash in Maharashtra: মাঝ আকাশ থেকে আছড়ে পড়ল হেলিকপ্টার। ভোটপ্রচারের কাজে একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্যে নেতা মন্ত্রীরা সাধারণত হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। মহারাষ্ট্রের রায়গড়ে শিবসেনা উপনেত্রী সুষমা আন্ধারেকে আনতে যাওয়ার জন্যে রওনা দিয়েছিল হেলিকপ্টারটি। কিন্তু মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির জেরে মাটিতে আছড়ে পড়ে কপ্টারটি। সৌভাগ্যবশত সেই সময়ে কপ্টারে সুষমা ছিলেন না। বিমানটি মাটিতে পড়ার সময়ে চালক ঝাঁপ দিয়ে নিজের প্রাণরক্ষা করেন। ঘটনার একটি ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ধুলোর ঝড় উড়িয়ে হেলিকপ্টারটিকে টালমাটাল করতে করতে মাটিতে পড়তে দেখা গিয়েছে।
দেখুন ভিডিয়ো...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Advertisement
Advertisement
Advertisement