Heatwave Alert: আগামী ২-৩ দিনে তাপপ্রবাহের সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজস্থান সহ দিল্লি-উত্তরপ্রদেশে

আইএমডির তথ্য অনুসারে, রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৪৪ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আগামী ২-৩ দিন তাপপ্রবাহ থেকে মুক্তির আশা নেই।

ভারতের আবহাওয়া বিভাগ (IMD) পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজস্থান সহ দিল্লি-উত্তরপ্রদেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। আইএমডির তথ্য অনুসারে, রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৪৪ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আগামী  ২-৩ দিন তাপপ্রবাহ থেকে মুক্তির আশা নেই।

গতকাল (২৭ মে, সোমবার) গোটা দেশের মধ্যে রাজস্থানের ফলোদি জেলা ছিল সবচেয়ে উষ্ণ।এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯.৪ ডিগ্রি। এছাড়াও দিল্লির মঙ্গেশপুরে ৪৮.৮, মধ্যপ্রদেশের নিওয়ারিতে ৪৮.৭, পাঞ্জাবের বাথিন্ডায় ৪৮.৪, উত্তরপ্রদেশের ঝাঁসিতে ৪৮.১, মহারাষ্ট্রের নাগপুর (বিদর্ভ) ৪৫.৬, গুজরাটের কান্দলায় ৪৫.৩, হিমাচল প্রদেশের উনায় ৪৪ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের ভাদেরওয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৬ ডিগ্রি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement