Guru Purnima 2025: গুরু পূর্ণিমার সকালে গুরু পূজায় রত যোগী আদিত্যনাথ, এক্স হ্যান্ডেলে গুরুকে জানালেন প্রণাম (দেখুন ভিডিও)

Adityanath Perform Guru Purnima Puja (Photo Credit: X@ANI)

আজ গুরু পূর্ণিমা। সেই মহান তিথিতে নিজের গুরুদেবকে শ্রদ্ধা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ( Uttar Pradesh Chief Minister Yogi Adityanath)। গোরক্ষনাথ মন্দির (Gorakhnath Mandir ) এর মোহন্ত এবং রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম নেতা গুরু অদ্বৈত্যানাথের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। এরপর তারই আদর্শে অনুপ্রাণিত আদিত্যনাথ ২০১৪ সালে গুরুজীর মৃত্যুর পর তাঁর কাছ থেকে পাওয়া দায়িত্ব এবং গোরক্ষনাথ মঠের মহন্ত পদ গ্রহণ করেন। আজকের এই বিশেষ দিনে নিজের গুরুকে শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন-

'গুরুর কৃপায়ই শিষ্য অজ্ঞতা থেকে আত্ম-উপলব্ধিতে, অন্ধকার থেকে আলোতে অগ্রসর হন।গুরু পূর্ণিমার শুভ তিথি উপলক্ষে, আমি সেই মহান গুরুদের প্রতি প্রণাম জানাই যারা শিষ্যের ব্যক্তিত্বকে সংস্কার, সেবা এবং সত্যের চেতনা দিয়ে গড়ে তোলেন এবং তাকে জীবনের সর্বোচ্চ আদর্শের সাথে সংযুক্ত করেন!'

 

আরতি সহ গুরুজীকে পূজা করতেও দেখা যায় তাঁকে-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement