Suspension Of International Flights: আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী বিমান চলাচলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্র

করোনভাইরাস মহামারীজনিত কারণে গত বছরের ২৩ মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা স্থগিত করা হয়েছে। তবে জুলাই থেকে নির্বাচিত দেশগুলিতে বন্দে ভারত মিশন এবং দ্বিপাক্ষিক এয়ার বাবল ব্যবস্থার অধীনে স্পেশাল আন্তর্জাতিক বিমান চলাচল করছে।

বিমান (Photo Credits: ANI|Representational Image)

আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান (International Flights) চলাচলে নিষেধাজ্ঞা বাড়াল কেন্দ্রীয় সরকার। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনও যাত্রীবাহী বিমান ওঠানামা করতে পারবে না। যদিও আন্তর্জাতিক পণ্যবাহী বিমান পরিষেবা ও ডিজিসিএ অনুমোদিত বিশেষ অনুমোদিত ফ্লাইটের ওপর এই বিধিনিষেধ কার্যকর হবে না বলে জানানো হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement