Goa: মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ৩ জনকে পিষে মারলেন চালক

মত্ত অবস্থায় গাড়ি চালানোর জেরে গোয়ায় চাকার তলার চাপা পড়ে মৃত্যু হল তিন জনের। রবিবার রাতের ঘটনায় গ্রেফতার হয়েছেন গাড়ির চালক।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মত্ত অবস্থায় গাড়ি না চালানো, ট্র্যাফিক আইনের অন্যতম প্রধান শর্তের মধ্যে একটি। কিন্তু সেই আইন আর কতজন পরোয়া করছে। যার পরিণতি নিরীহ প্রাণের বলি। মত্ত অবস্থায় গাড়ি চালানোর জেরে গোয়ায় (Goa) চাকার তলার চাপা পড়ে মৃত্যু হল তিন জনের। রবিবার রাতের ঘটনায় গ্রেফতার হয়েছেন গাড়ির চালক পরেশ সিনাই সওয়ারদেকর (৪৮)। পুলিশ জানিয়েছেন, মাদকের নেশায় বুঁদ হয়ে গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement