‘Go to Pakistan’: 'পাকিস্তানে চলে যাও', ক্লাসের মধ্যে মুসলিম ছাত্রকে বলে রোষানলে কর্ণাটকের শিক্ষিকা
ক্লাসের মধ্যে দুই মুসলিম ছাত্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'ভারত তোমাদের দেশ নয়। এটা হিন্দু রাষ্ট্র। তোমরা পাকিস্তানে যাও'।
শিক্ষা প্রতিষ্ঠানে ফের ধর্ম বিদ্বেষের ছায়া। কর্ণাটকের (Karnataka) শিবমোগা জেলার একটি সরকারি স্কুলের এক শিক্ষিকার বিরুদ্ধে মুসলিম ছাত্রদের প্রতি সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ উঠেছে। ক্লাসের মধ্যে দুই মুসলিম ছাত্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'ভারত তোমাদের দেশ নয়। এটা হিন্দু রাষ্ট্র। তোমরা পাকিস্তানে যাও'। অভিযুক্ত শিক্ষিকা মঞ্জুলা দেবী ন'বছরেরও বেশি সময় ধরে ওই স্কুলে কন্নড় পড়াচ্ছেন। কিছু মুসলিম ছাত্র স্কুল শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযুক্ত মঞ্জুলা দেবীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে শিক্ষিকার গ্রেফতারের দাবিতে সরব হয়েছে নেটবাসী। বিতর্কে জড়ানোর পর শিক্ষিকাকে অন্য স্কুলে বদলি করে দিয়েছে শিক্ষা দফতর।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
How to Boost Immune System: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। মেনে চলুন এই নিয়ম
Missiles Launched From Iran Towards Israel: ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল উড়ে যাচ্ছে ইজরায়েলের দিকে, সৌদি থেকে শ্যুট করা ভিডিয়ো ভাইরাল
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Advertisement
Advertisement