Kerala: পালাক্কড়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই মহিলা সহ ৪ রেলকর্মীর, উঠছে গাফিলতি নিয়ে প্রশ্ন
উৎসবের আবহে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কেরলের পালাক্কড় জেলার শোরানুর এলাকায়। জানা যাচ্ছে, শনিবার দুপুরের দিকে শোরানুর স্টেশনের কাছে চারজন স্যানিটারি কর্মী কাজ করছিলেন।
উৎসবের আবহে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কেরলের পালাক্কড় জেলার শোরানুর এলাকায়। জানা যাচ্ছে, শনিবার দুপুরের দিকে শোরানুর স্টেশনের কাছে চারজন স্যানিটারি কর্মী কাজ করছিলেন। সেই সময় আচমকাই উল্টোদিক থেকে চলে আসে নিউ দিল্লি-তিরুবনন্তপুরম এক্সপ্রেস (New Delhi-Thiruvananthapuram Express)। আর সেই ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয় চারজনের। এদের মধ্যে ২ জন তামিলনাড়ু নিবাসী মহিলা ছিলেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে আরপিএফ এবং রেলের আধিকারিকরা। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ট্রেন আসার খবর আগে থেকে জানিয়ে দেওয়া হয় রেলকর্মীদের। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। ফলে কার গাফিলতিতে ঘটনাটি ঘটেছে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত করছে রেল পুলিশ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Advertisement
Advertisement
Advertisement