Maharashtra Accident: মহারাষ্ট্রে ট্রাকের ধাক্কায় ৪ কিশোরের মর্মান্তিক মৃত্যু, ২ জন আহত

আহত দুজনকে ভামরাগড়ের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লি: মহারাষ্ট্রের (Maharashtra) গড়চিরোলিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Accident) চারজন কিশোর নিহত এবং দুজন আহত হয়েছে। সূত্রে খবর, ছয়জন কিশোর-কিশোরী একটি মোটরসাইকেলে করে ভামরাগড় থেকে লাহেরি যাচ্ছিল। সকাল সাড়ে দশটা নাগাদ তারা কোরেপল্লি গ্রামের কাছে পৌঁছলে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই সংঘর্ষে চারজন ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে ভামরাগড়ের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, নিকিতা মাধব আত্রাম (১৫), সুনিতা মাধব আত্রাম (১৪), রোশনি রামচন্দ্র আত্রাম (১৫) এবং দীপক পুষ্পল আত্রাম (১৫) সকলেই কোরেপল্লি গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ট্রাকচালকের বেপরোয়া গাড়ি চালানো এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

ট্রাকের ধাক্কায় ৪ নাবালকের মৃত্যু

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement