Uttar Pradesh Accident: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আমবোঝাই গাড়ি, মৃত্যু চারজনের, আহত আরও একজন

আম নিয়ে অন্যত্র যাচ্ছিল গাড়িটি। পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।

Accident Representative Photo (File image)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh)ভয়াবহ দুর্ঘটনা (Accident)। সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু চারজনের। আহত একজন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রা থানার অন্তর্গত সাদ্রাতে। বুধবার সকালে আচমকাই সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। জানা গিয়েছে, আম নিয়ে অন্যত্র যাচ্ছিল গাড়িটি। পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার কাজ চলছে।

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আমবোঝাই গাড়ি, মৃত্যু চারজনের, আহত আরও একজন

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement