Road Accident in Chennai: তিরুভাল্লুভারে লরি ও সরকারী বাসের সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত ৪ যাত্রী, আহত অনেকে
ভরসন্ধ্যায় চেন্নাইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার জেরে মৃত্যু কমপক্ষে ৪ জনের।
ভরসন্ধ্যায় চেন্নাইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার জেরে মৃত্যু কমপক্ষে ৪ জনের। জানা যাচ্ছে শুক্রবার ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল চেন্নাইয়ের তিরুভাল্লুভার (Tiruvalluvar) জেলার তিরুত্তানিতে কেজি কান্দিগাই গ্রামে। একটি মালবাহী লরি ও রাজ্য সরকারের পরিচালিত বাসের সংঘর্ষ ঘটে। আর তাতেই মৃত্যু হয় ৪ যাত্রী। আহত কমপক্ষে ২৮ জন। তাঁদের তড়িঘড়ি তিরুত্তানি সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক লরির চালক ও খালাসি। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এই দুর্ঘটনার পর নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।
দেখুন পোস্ট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)