Flight Viral Video: বিমানের ভিতরে ঢুকে পড়ল পায়রা, যাত্রীদের মধ্যে শোরগোল, ভাইরাল ভিডিয়ো
মাইকে ঘোষণা করে যাত্রীদের শান্ত থাকার অনুরোধ করেন পাইলট।
ওড়ার জন্য তৈরি বিমান (Flight)। যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। এমন সময় উড়ানের ভিতর হাজির দু'টি পায়রা (Pigeons)। বিমানের ভিতরে ঢুকে এদিক থেকে ওদিক উড়ে বেড়াতে শুরু করল পায়রা দু'টি। যার জেরে নির্দিষ্ট সময়ে ছাড়তে পারল না বিমান। এই মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ডেল্টা এযারলাইনসের একটি বিমানে। মিনিয়াপলিস থেকে ম্যাডিসনের উদ্দেশে রওনা দিচ্ছিল বিমানটি, তখনই এই ঘটনা ঘটে। বিমানের মধ্যে পায়রা দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে মাইকে ঘোষণা করে যাত্রীদের শান্ত থাকার অনুরোধ করেন পাইলট। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে গ্নতব্যের দিকে রওনা দেয় বিমানটি।
বিমানের ভিতরে ঢুকে পড়ল পায়রা, যাত্রীদের মধ্যে শোরগোল, ভাইরাল ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Advertisement
Advertisement
Advertisement