Chhattisgarh: রায়পুরের এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত পাঁচ, তদন্তে নেমেছে পুলিশ

ভরদুপুরে ছত্তিশগড়ের রায়পুুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। আড়ঙ্গ এক্সপ্রেসওয়েতে মন্দির হাসৌদ থানা এলাকায় একটি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাটি ঘটে।

ভরদুপুরে ছত্তিশগড়ের রায়পুুরে (Raipur) ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। আড়ঙ্গ এক্সপ্রেসওয়েতে মন্দির হাসৌদ থানা এলাকায় একটি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে সকলেই ওই গাড়ির যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। যদিও তাঁদের নাম পরিচয় এখনও কিছু জানা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ট্রাকটি বেশ দ্রুতগতিতেই আসছিল। সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে ওই গাড়িতে। আর তাতেই মৃত্যু হয় গাড়িতে থাকা সকল যাত্রীর। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে মৃতদের পরিবারকেও খবর দেওয়া হয়ছে। যদিও এই ঘটনার পর থেকেই পলাতক ট্রাক চালক। তাঁর খোঁজে চলছে তল্লাশি অভিযান।

দেখুন পুলিশের বক্তব্য

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement