Air India: এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বোমাতঙ্ক, তল্লাশি করেও মিলল না সন্দেহজনক বস্তু, নিরাপদেই হল অবতরণ

ফের ছড়ালো বিমানে বোমাতঙ্কের ভুয়ো হুমকি। জানা যাচ্ছে বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার পাঁচটি বিমানে বোমাতঙ্ক সম্পর্কিত হুমকি ছড়ানো হয় সামাজিক মাধ্যমে।

Air India Express (Photo Credits: X)

ফের ছড়ালো বিমানে বোমাতঙ্কের ভুয়ো হুমকি। জানা যাচ্ছে বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার (Air India) পাঁচটি বিমানে বোমাতঙ্ক সম্পর্কিত হুমকি ছড়ানো হয় সামাজিক মাধ্যমে। যা নিয়ে কার্যত শোড়গোল পড়ে যায়। এরমধ্যে একটি বিমান তুরস্ক থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেটি মুম্বইয়ে অবতরণ করার কিছুক্ষণ আগেই হুমকি পোস্ট পাওয়া যায়। তারপরেই মুম্বই এয়ারপোর্টে অবতরণ করার পর যাত্রীদের বের করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। তারপর চলে তল্লাশি অভিযান। যদিও কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। এছাড়া বাকি বিমানগুলিতেও চলে তল্লাশি অভিযান। আর তারপরেই এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে যাত্রী সুরক্ষা সংক্রান্ত পোস্ট করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেখানে অফিসিয়ালি এই ঘটনা নিয়ে বিবৃতিও দেওয়া হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement