Fire: হরিদ্বারের কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ছড়াল আতঙ্ক, দেখুন ভিডিয়ো

আগুনের ভয়াবহতা তীব্র। ক্রমে তা ছড়িয়ে পড়ছে আশেপাশে। এই অগ্নিকাণ্ডের জেরে ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে হরিদ্বার শিল্পাঞ্চল।

নয়াদিল্লিঃ মঙ্গলবার দুপুরে হরিদ্বারের কেমিক্যাল কারখানায় (Factory) আগুন (Fire)। দাউ-দাউ করে জ্বলছে গোটা কারখানা। ঘটনাটি ঘটেছে হরিদ্বারের (Haridwar) শিল্পাঞ্চলের একটি কারখানায়। জানা গিয়েছে, এই কারখানায় কেমিক্যাল তৈরি হত। সেখানেই আগুন লাগে। আগুনের ভয়াবহতা তীব্র। ক্রমে তা ছড়িয়ে পড়ছে আশেপাশে। এই অগ্নিকাণ্ডের জেরে ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে হরিদ্বার শিল্পাঞ্চল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪ টি ইঞ্জিন। জোরকদমে আগুন নেভানোর কাজ চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement