Delhi: কেন্দ্রীয় অর্থনৈতিক বিভাগের ডেপুটি সেক্রেটারির মর্মান্তিক মৃত্যু
নভজ্যোত সিং তাঁর স্ত্রীর সঙ্গে বাইকে চড়ে বাংলা সাহিব গুরুদ্বারা থেকে বাড়ি ফিরছিলেন, সে সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক বিভাগের (Department of Economic Affairs) ডেপুটি সেক্রেটারি নভজ্যোত সিং (Navjot Singh)-এর পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে দিল্লির ক্যান্ট মেট্রো স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। তিনি তাঁর স্ত্রী সান্দিপ কৌরের সাথে বাইকে চড়ে বাংলা সাহিব গুরুদ্বারা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি তাঁদের বাইকে পিছন থেকে আছড়ে পড়ে, যার ফলে নভজ্যোত সিং-এর মৃত্যু হয় এবং তাঁর স্ত্রী গুরুতর আহত হন। তাঁর মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করেছে। পুলিশ অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। আরও পড়ুন: Uttarakhand Cloudburst Video: মেঘভাঙা বৃষ্টির ভয়াল রূপ, ফুলে ফেঁপে উঠছে চন্দ্রভাগা, নদীর জলোচ্ছ্বাসে মানুষ-সমেত আটকে পড়ল বিশালাকার ট্রাক, দেখুন